দেশের ৩ বিভাগে টানা ৫ দিন বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস

Bortoman Protidin

১৬ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১৮ অক্টোবর) আবহাওয়াবিদ “কাজী জেবুন্নেছার ”সই করা স্বাক্ষরিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিন শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

রোববার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পারে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ অক্টোবর মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আমার ওপর ভরসা করলে দেশের কোথাও হামলা হবে না : ড. ইউনূস

#

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

বাড়তে পারে দিনের তাপমাত্রা

#

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

#

জামায়াত ক্ষমতায় গেলে সাধারণ নাগরিক ও প্রেসিডেন্ট নিজ-নিজ অপরাধের জন্য সমান শাস্তি ভোগ করবে - ডা. শফিকুর রহমান

#

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন অব্যাহত

#

ট্যাপম্যাড বাংলাদেশের গ্রামীণফোনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আঞ্চলিক উপস্থিতি বিস্তৃত করছে

#

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানোর ঘোষণা দিলেন প্রেস সচিব

#

অতিরিক্ত মাইক ব্যবহার করে জরিমানা গুনলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি!

#

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Link copied