দুই ছিনতাইকারী আটক,পথচারীকে চড়-থাপ্পড় দিয়ে ছিনতাই করতো তারা

Bortoman Protidin

১৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারী কে গ্রেফতার করেছে পুলিশ। দুই ছিনতাইকারী হলো মো. পারভেজ (২৭) মো. জীবন (২৪)।শনিবার রাতে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আজ দুপুরে এই তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি জানান, দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়। তারা পথচারীকে চড়-থাপ্পড় দিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। গ্রেপ্তার পারভেজ জীবন পেশাদার ছিনতাইকারী। পারভেজের বিরুদ্ধে সাতটি এবং জীবনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তারা দুইজন ফার্মগেট এলাকায় ঘুরাফেরা করেন। সাধারণত একাকী পথচারী তাদের প্রধান টার্গেট। তারা নির্জন স্থানে ওঁত পেতে থাকেন। এরপর ওই পথে কেউ গেলে তার প্রতিরোধ করে চড়-থাপ্পড় দিয়ে মোবাইল, মানিব্যাগ কেড়ে নেন। আর কেউ যদি বাধা দেয় তাহলে তাকে ছুরিকাঘাত করা হয়।

গতকাল রাতে এমনভাবেই ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নেপালকে উড়িয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ

#

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

#

পানিবন্দিদের সহায়তায় ফায়ার সার্ভিসের হটলাইন চালু

#

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

#

ভোটের দিন কারণ ছাড়া কোথাও না যাওয়ার আহ্বান র‌্যাবের

#

শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন অনুদান, অর্থ যাবে নগদে

#

পাইলট-কেবিন ক্রুদের রোজা না রাখার পরামর্শ পাকিস্তানে

#

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

#

ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া মাহফিল

সর্বশেষ

Link copied