ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হলো

Bortoman Protidin

২৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।

এতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।

দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় মনোনয়ন বাতিল ঘোষণার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘একজন জানতেন তিনি ঢাকা-৯ এর ভোটার। কিন্তু জানার উপায় ছিল না তিনি এই আসনের ভোটার না।’ 
 তাসনিম জারা আরও বলেন, ‘আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছে যে জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে, তাতে তিনি ঢাকা-৯ এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নন।’
 স্বাক্ষরকারী দুজনের জানা না থাকায় এমনটা হয়েছে জানিয়ে তাসনিম জারা বলেন, ‘তাদের জানা ছিল তারা ঢাকা-৯ আসনের ভোটার। সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি।’
 গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
 তফসিল অনুযায়ী গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ৪ জানুয়ারির মধ্যে বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এরপর প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা।

এ ছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

#

জামায়াত ক্ষমতায় গেলে সাধারণ নাগরিক ও প্রেসিডেন্ট নিজ-নিজ অপরাধের জন্য সমান শাস্তি ভোগ করবে - ডা. শফিকুর রহমান

#

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

#

নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুভেচ্ছা

#

বন্যার্তদের ১০ কোটি টাকার সহায়তা দিল বিএনপি

#

নায়ক হওয়া হলো না জাকেরের,বাংলাদেশের হার ৩ রানে

#

নির্বাচনের আগে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

ক্যান্সার সচেতনতা বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

#

নিউইয়র্কে ৯ দিনের সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

#

কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপ কমে যাবে: মনিরুল হক চৌধুরী

সর্বশেষ

Link copied