টানা চতুর্থদিন ভূমিকম্প, চারদিকে আতঙ্ক

Bortoman Protidin

২৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

বর্তমান প্রতিদিন ডেস্ক:

শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে টানা চতুর্থদিনের মতো আঘাত হেনেছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর ২০২৩ইং) দেশটির লুজন দ্বীপে আঘাত হানে এই ভূকম্পন। এর প্রভাব অনুভূত হয় রাজধানী ম্যানিলাতেও, যার জেরে খালি করা হয় ঘরবাড়ি, অফিস-আদালত, এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসও।

ফিলিপাইনের ভূকম্পন সংস্থা জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ২৩ মিনিট) ম্যানিলার দক্ষিণে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭৯ কিলোমিটার গভীরে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) অবশ্য প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে। পরে তা কমিয়ে ৬ বলে জানানো হয়।

ফিলিপাইনের ভূকম্পন সংস্থা জানায়, এদিনের ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে আফটারশক আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যায়, ভূমিকম্পের পর সিনেট, প্রেসিডেন্সিয়াল প্যালেস, বিচার মন্ত্রণালয়ের ভবনগুলো থেকে সরকারি কর্মীরা বেরিয়ে আসছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সতর্কতাস্বরূপ শিক্ষার্থীদের বাইরে বের করে নেওয়া হয়।

গত শনিবার ফিলিপাইন উপকূলে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই রোববার ৬ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প একই অঞ্চলে আঘাত হানে। আবারও সোমবার ভোরে কেঁপে ওঠে দেশটি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।

সূত্র: রয়টার্স


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

#

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে

#

মাতৃশক্তির কাছে পরাজিত হলো চিকিৎসকরা

#

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

#

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি

#

মধ্যপ্রদেশে তরুণী মডেলের রহস্যজনক মৃত্যু, প্রেমিক পলাতক

#

বিদেশে যাওয়া-আসার সময় রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী

#

রুপি-টাকার বিনিময় মূল্যে ধস কলকাতায়, বিপাকে পর্যটকেরা

#

দুবাইয়ে ৬৬ কোটি ৩৪ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশী প্রবাসী

#

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied