ঝিনাইদহের শৈলকূপায় স্ত্রী-সন্তান হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

Bortoman Protidin

৭ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় স্ত্রী ও সন্তান হত্যা মামলায় স্বামী সুজন হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  


(২৭ নভেম্বর) সোমবার  দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আব্দুল মতিন রায় দেন।


 মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুজন শৈলকূপা উপজেলার দোহা নাগিরহাট গ্রামের বিশে হোসেনের ছেলে।


মামলা সূত্রে জানা গেছে, শৈলকূপা উপজেলার নোন্দীর গাতী গ্রামের মৃত আহম্মদ বিশ্বাসের মেয়ে ইয়াসমিন খাতুনের সঙ্গে একই উপজেলার সুজন হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে চার বছরের একটি ছেলে রয়েছে। আসামি সুজন অন্য নারীর প্রতি আসক্ত হয়ে স্ত্রী ওপর নির্যাতন করে আসছিল। এরপর ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সুজন তার স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে যান। কিন্তু বেশ কয়েকদিন তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না।  

এ ঘটনায় ইয়াসমিনের মা সালেহা বেগম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ ২০১৬ সালের ২২ মার্চ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে শৈলকূপা থানাকে গ্রহণ করার নির্দেশ দেন।  

পরে পুলিশ তদন্ত করে জানতে পারে সুজন ফরিদপুর উপজেলার সদরপুর থানায় পালিয়ে রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তিনি জানান, তার স্ত্রী ও সন্তানকে ফরিদপুর জেলার পদ্মনদীর চরে গলায় ফাঁস ও গলা টিপে হত্যা করে বালু চাপা দেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

#

রাজধানী ঢাকাতে মাদকসহ ৩৪ জন গ্রেফতার, ২৫ মামলা দায়ের

#

সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

#

বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা

#

বাংলাদেশের ঋণ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্বব্যাংক, জানালো পাশে থাকার আশ্বাস

#

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান

#

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

#

এক টাকার ইফতার পণ্যে ক্রেতারা খুশি

#

৫ এপ্রিল থেকে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে সারাদেশে

#

সূর্যাস্তের আগে যেতে না পারায় স্মৃতিসৌধে তারেকের পক্ষে নেতাদের শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

Link copied