চাকরি হারিয়ে ওপেনএআই থেকে মাইক্রোসফটে যাচ্ছেন অল্টম্যান

Bortoman Protidin

১৩ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

মাইক্রোসফটে যোগ দিচ্ছেন ওপেনএআইয়ের চাকরি হারানো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান।  প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দিয়েছে।

তিনি ওপেনএআইয়ে  ফিরতে পারেন, এমন জল্পনা-কল্পনার অবসান ঘটল।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা এক্সে এক পোস্টে লিখেছেন, অল্টম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে মাইক্রোসফটে যোগ দেবেন।

অ্যামাজনের জনপ্রিয় ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সাবেক সিইও এমেট শিয়ার ওপেনএআইয়ের নতুন অন্তর্বর্তীকালীন প্রধান হচ্ছেন।  এক্সে তিনি নতুন চাকরিটিকে জীবনে একবারের সুযোগ বলে আখ্যা দিয়েছেন।

তবে অল্টম্যানকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এমেট। তিনি বলেন, এটি সত্যিই আমাদের বিশ্বাস ভেঙেছে।

ওপেনএআইয় চালুর ক্ষেত্রে ৩৮ বছর বয়সী অল্টম্যানের সহযোগিতা ছিল। প্রতিষ্ঠানটি জনপ্রিয় চ্যাটজিপিটি তৈরির জন্য পরিচিতি পায়। 

বোর্ড অল্টম্যানের ওপর থেকে আস্থা হারিয়েছে, এমনটি বলার পর শুক্রবার তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।   

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ২১৭ গ্রাম স্বর্ণ জব্দ

#

গাড়ির নিচে চাপা পড়ল ছাত্র, নিথর দেহ পাশে রেখেই মাছ লুটে ব্যস্ত জনতা

#

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনলাইন বদলি শুরু আজ

#

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান

#

পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিনজন

#

বিপিএল শুরুর আগে হাদি স্মরণে শ্রদ্ধা নিবেদন, মোনাজাত করলেন মুশফিক

#

আইনজীবী অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ

#

জামায়াত আমিরের সাথে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ

#

সমৃদ্ধ দেশ গড়তে শিশুর সুন্দর বিকাশ নিশ্চিত করতে হবে: ড. ইউনূস

#

বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

Link copied