চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত

Bortoman Protidin

১৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির চালক মো. আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(১৩ মার্চ) বুধবার  রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় একটি সেতুর কাছে এ পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটে। আহত ট্রেনচালক আতিকুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা।

বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকার একটি সেতুর কাছে আসার পর দুর্বৃত্তরা ট্রেনটি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এসময় পাথরের আঘাতে ট্রেনের চালক আতিকুল ইসলামের নাক ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় চালক ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্লাটফর্মের কাছাকাছি নিয়ে থামিয়ে দেন। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 

আহত চালক গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে। ময়মনসিংহ জংশন থেকে বিকল্প আরেকজন চালক আসার পর ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ড. ইউনূসকে চিঠিতে কী লিখলেন জাতিসংঘ মহাসচিব

#

দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

#

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

#

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

#

আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক রহমান

#

মোস্তাফিজের ‘বেগুনি ক্যাপ’ ফিরে পাওয়ার ম্যাচে সহজ জয় চেন্নাইয়ের

#

বেশি দামে ডিম বিক্রি, ৩টি ডিমের আড়তে জরিমানা

#

ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

#

বাংলাদেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করলেন প্রধান উপদেষ্টা

#

তারেক রহমানের সঙ্গে সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

Link copied