গভীর নিম্নচাপটি রূপ নিলো ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এ

Bortoman Protidin

৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিনজাল-এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরে সতর্ক সংকেত ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৯ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল আজ বিকাল ৩ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫১০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫১২ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২কি. মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া যাবে না

#

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

#

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

#

মেঘনার শীর্ষ নৌ-ডাকাত কালাম অস্ত্রসহ গ্রেপ্তার

#

'মানবতার ফেরিওয়ালা' ইবিট লিও ইজতেমায়

#

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় বিড়াল প্রেমীদের নিয়ে ইফতার মাহফিল

#

মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০টি কক্ষ ভস্মীভূত

#

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

ঈদযাত্রার ষষ্ঠ দিনে ট্রেনে বিশৃঙ্খলা, ছাদে বাড়ি ফিরছে মানুষ

Link copied