খানসামায় ১৩১ টি পূজা মন্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ

Bortoman Protidin

২৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

 

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা ও ১৩১টি পূজা মন্ডপ সমূহের অনুকূলে সরকারি অনুদান জিআর ৬৫.৫০০ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে তিনটি ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে জিআর চালের অনুদানের ডিও বিতরণ করা হয়। এর আগে গতকাল রোববার (৬ অক্টোবর) সকালে একই স্থানে তিনটি ইউনিয়নে এ ডিও এর উদ্বোধন করা হয়।

 

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রতিকূল পরিস্থিতিতে আনসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লায় শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ে সারজিস আলম

#

কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

#

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

#

সেন্টমার্টিনে আটকা দুই শতাধিক পর্যটক,কক্সবাজারে দিনভর বৃষ্টি

#

‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ পেল ইউনেস্কোর ঐতিহ্যের স্বীকৃতি

#

ইঁদুরনাশক ট্যাবলেট কে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে খেয়ে প্রাণ গেল দুই বেয়াইয়ের

#

রাতের মধ্যেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম

#

কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link copied