কয়েক দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

Bortoman Protidin

২৩ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা বেড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রবিবার(১০ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সারা দেশে রোববার দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল সোমবার (১১ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর পরদিন মঙ্গলবার (১২ মার্চ) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী মঙ্গলবার (১২ মার্চ) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

রবিবার দেশের সর্বনিম্ন ১১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

#

কেউ আগে এমন শিলাবৃষ্টি দেখেনি!

#

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

#

ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন হয়েছে: আইন উপদেষ্টা

#

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

স্মার্ট বাংলাদেশে শিক্ষকদেরও স্মার্ট হতে হবে

#

এসএসসি পরীক্ষা স্বচ্ছ-নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

#

সোফায় লুকিয়ে ফেনসিডিল পাচার, মাদককারবারি গ্রেফতার

#

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

#

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

Link copied