কোতয়ালী ও নগরকান্দা এলাকা থেকে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

Bortoman Protidin

১৪ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ফরিদপুর জেলার কোতয়ালী নগরকান্দা এলাকা থেকে ইয়াবা-ফেনসিডিল গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ্যাব-১০ অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

গতকাল মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. অহিদুল শেখ (৩৮) ইমরান ফকির (২৫) অভিযানে তাদের কাছ থেকে হাজার ৮৭০টি ইয়াবা ট্যাবলেট, ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিল গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরে কোতয়ালী নগরকান্দাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার ইমরান ফকিরের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দুইটি মামলা আছে বলেও জানা গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন অব্যাহত

#

প্রতিকূল পরিস্থিতিতে আনসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত: শিক্ষা উপদেষ্টা

#

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা মীর আরশাদুল হক

#

ঈদযাত্রার ষষ্ঠ দিনে ট্রেনে বিশৃঙ্খলা, ছাদে বাড়ি ফিরছে মানুষ

#

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

#

মানুষকে স্বস্তি দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য: জোনায়েদ সাকি

#

একুশে পদক নিয়ে রিকশায় করে ফিরল ‘ওয়ারফেজ’

সর্বশেষ

Link copied