কুড়িগ্রামে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী

Bortoman Protidin

২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: 

কুড়িগ্রামে মাদক, বিভিন্ন হাঁট বাজারে চাঁদাবাজি বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,ট্রাফিক কন্ট্রোল, বাজার নিরাপত্তা ও চেকপোস্ট নিয়ন্ত্রণসহ  মাঠে ২৪ ঘন্টা কাজ করছে সেনাবাহিনী।

বুধবার  সকাল ১০ টায় শহরের শাপলা চত্বর জিরো পয়েন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর আহাদ জানান কুড়িগ্রামে চাঁদাবাজিবন্ধ,অবৈধভাবে দখল,চোরাকারবারি রোধ,মাদকসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না ঘটে এজন্য আমরা সর্বদা সোচ্চার। তিনি আরও বলেন এছাড়া সেনাবাহিনী সারাদেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে এজন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। মানুষের যান ও মালের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছি।

এসময় ক্যাপ্টেন খালিদ জানান সর্ব সাধারণ জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। যাত্রী সাধারণ যেন ঈদের বাড়তি যানজটের চাপের কারণে কোন ধরনের ভোগান্তির স্বীকার না হন এবং কোন দুর্ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যেই এই টহল ব্যবস্থা কার্যকর করা হয়েছে। দিন রাত এই স্ট্রাইকিং টহল চলবে।

এ সময় পথচারী আফজাল হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন,ঈদ উপলক্ষে রাস্তায় যানজট নিরসন ও বাড়তি চাপ কমাতে সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানাই। সেনাবাহিনীর এরকম কার্যক্রম দেখে আমরা অত্যন্ত আনন্দিত।

এছাড়া কুড়িগ্রাম সদর এলাকার  মটর সাইকেল আরোহী  মোকছেদ বলেন- কুড়িগ্রাম সেনাবাহিনী বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় শহরের যানজট কমেছে। আমার ফ্যামেলী নিয়ে সুন্দরভাবে যেতে পারছি। সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দাপটে ৭২ রানেই অলআউট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

#

এবারও খালেদা জিয়ার লন্ডনের সফরসঙ্গী হচ্ছেন সেই ফাতেমা বেগম

#

ঘুমের ভান করে নারীর গায়ে স্পর্শ, যুবক গ্রেপ্তার

#

১০ মাসে হাতে কোরআন লিখলেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নুদার

#

৬০ হাজার এনআইডি আবেদন ঝুলে আছে কুমিল্লা অঞ্চলে

#

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে- স্থানীয় সরকার উপদেষ্টা

#

আমার ওপর ভরসা করলে দেশের কোথাও হামলা হবে না : ড. ইউনূস

#

শিক্ষক হ-ত্যা ঘটনার শ্বশুরসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

#

সেপটিক ট্যাংকে মিললো শিশুর মরদেহ

#

মহাখালী ফ্লাইওভারে নান্দনিক চিত্রকর্মে নজর কাড়ছে

Link copied