কুড়িগ্রামে কথিত ‘জ্বীনের বাদশা’ জনতার হাতে ধরা, পুলিশের কাছে সোপর্দ

Bortoman Protidin

২ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক এনামুল হককে সোমবার (১ ডিসেম্বর) সকালে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় বোয়াইলভীর এলাকায় স্থানীয়রা তাকে ধরে পুলিশকে খবর দিলে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আটক এনামুল হক ওই এলাকার মৃত আবদার আলীর ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এনামুল ‘জ্বীনের বাদশা’ সেজে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায় করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী রোববার তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, সোমবার সকালে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে (দণ্ডবিধি ৪০৬/৪২০ ধারা) মামলার পর এনামুলকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একট পিতলের মূর্তি সহ এনামুলকে আটক করা হয়। সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ইউএনওরা

#

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

#

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি পরিবারের

#

নির্বাচনের আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হতে হবে: এনসিপি

#

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

#

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান

#

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব : ড. আসিফ নজরুল

#

সাংবাদিকের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা জরুরি

#

প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান

Link copied