কুমিল্লায় সেনা-পুলিশের যৌথ অভিযান: অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

Bortoman Protidin

৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক

অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সোমবার (২ জুন)  আলেখারচরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ অভিযানে এলাকায় অবৈধ যান চলাচল রোধে কার্যকর তল্লাশি চালানো হয়।

অভিযানকালে মোট ১টি সিএনজি, ১টি পিকআপ ও ৪টি মোটরসাইকেল আটক করা হয়। এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট ২২,৫০০ (বাইশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ১টি মোটরসাইকেল ও ১টি পিকআপ জব্দ করে হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ তৎপরতা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করেছে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলমান রাখার আহ্বান জানিয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শ্যামনগরে পিকআপের ধাক্কায় এক নারী নিহত

#

২ কেজি আইসসহ নৌকা উদ্ধার, আটক ৩

#

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

#

ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা প্রদানের আশ্বাস প্রধান উপদেষ্টার

#

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

#

৪৪তম বিসিএসের ফল প্রকাশের তারিখ ঠিক করতে জরুরি সভা

#

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

#

চাঁদপুরে লঞ্চঘাটে সিডিউল অমান্য করে দেরিতে লঞ্চ ছাড়া নিয়ে উত্তে-জনা

#

জানাজার নামাজে মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান

#

গভীর রাতে আগুনে পুড়ল ৩ দোকান

Link copied