কুমিল্লায় বিজিবির অভিযানে ৭৬ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি উদ্ধার

Bortoman Protidin

১৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকায় একটি বিশেষ টহল পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি জব্দ করা হয়।

উদ্ধারকৃত বাজিগুলোর আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি আরও জানায়, জব্দকৃত অবৈধ বাজি বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় বিএনপির দোয়া মাহফিল

#

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন

#

কুমিল্লায় ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

#

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

#

প্রাণ গেল কোটা সংস্কার আন্দোলনে আহত আরও ৪ জনের

#

নারীদের ঘরে বন্দি করার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত : তারেক রহমান

#

কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান ও মতবিনিময়

#

২৯ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই উমরাহ’র সুযোগ পাচ্ছেন

#

চাঞ্চল্যকর “শিশু জয়ন্ত হত্যা” মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধান আসামী গ্রেফতার

#

হার্টঅ্যাটাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

Link copied