কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী নিহত

Bortoman Protidin

৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস চাপায় আসমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কুটুম্বপুর ফুট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম চান্দিনা উপজেলার গাটিগড়া গ্রামের বাসিন্দা মৃত কেরামত আলী’র স্ত্রী।পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী ‘সারা এক্সপ্রেস’ (রেজি. নং- ঢাকা মেট্রো-ব-১২-৫৩৩৬) নামের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এবিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্বর্ণের ভরি ২ লাখ ২৭ হাজার টাকা ছাড়াল

#

মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

#

কুমিল্লা মুরাদনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

#

বেগম রোকেয়া পদক পেলেন ৪ বিশিষ্ট নারী

#

আন্দোলনে আহতদের চিকিৎসার অগ্রগতি জানাতে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

#

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

#

যুক্তরাষ্ট্রে ইতিহাস: কুরআন হাতে শপথ নিয়ে বিচারকের আসনে বাংলাদেশি

#

রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে-কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

#

যথাযোগ্য মর্যাদায় শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর জানাজা এবং দাফন সম্পন্ন

#

বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

Link copied