কুড়িগ্রামে ঘাতক ট্রাক কেড়ে নিল ২ স্কুল ছাত্রের প্রান

Bortoman Protidin

৮ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো, পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে সাদনাম সাদিক এবং পৌর শহরের গড়ের পাড় এলাকার নুরুল ইসলামের ছেলে হাজ্জাজ বিন হিমু। তারা দুজনই কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

(২৩ ফেব্রুয়ারি) শুক্রবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ট্যানারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ট্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ধরলা সেতুর দিকে যাওয়ার সময় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ভিতর ঢুকে দুমড়ে মুচড়ে যায়।

পরে মোটরসাইকেলে থাকা দুই কিশোরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদনাম সাদিককে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী কিশোর হাজ্জাজ বিন হিমুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার পর সেও মারা যায়।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক কেজানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

#

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশে বুধবার সাধারণ ছুটি

#

আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি

#

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করলেন আসিফ মাহমুদ

#

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

#

পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

সুবর্ণচরের গৃহবধূ ধর্ষণকাণ্ডে ১০ জনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

#

রেলে নাশকতার অভিযোগে যৌথ অভিযানে আটক ৯

#

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

#

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

সর্বশেষ

Link copied