কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

Bortoman Protidin

৯ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

চট্টগ্রাম নগরের কদমতলীর টিডি রোডের বহুতল ভবন চেয়ারম্যান বাড়ির ভেতরে কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে কোতোয়ালি থানার কদমতলীর পোড়া মসজিদ এলাকায় ভবনটির পঞ্চম তলায় এ ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে সহায়তা দিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ভবনটির ভেতর থেকে ধোঁয়া ও দাউদাউ আগুন বের হচ্ছে। আশপাশের এলাকাজুড়ে মানুষের ভিড় সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও তীব্র তাপ ও ধোঁয়ার কারণে বেশ কয়েকবার পিছিয়ে আসতে হয়েছে।

আগুনের তীব্রতায় ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নারায়ণগঞ্জের প্রার্থী কেন নির্বাচন করবেন না, তা তার ব্যক্তিগত বিষয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বুধবার মাঠে নামছে সশস্ত্র বাহিনী

#

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন

#

কুমিল্লার বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

#

বন্যায় পাতিলে ভাসতে থাকা শিশুটির বিস্তারিত

#

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

#

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

#

৫ এপ্রিল থেকে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে সারাদেশে

#

হাসিনা–কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

#

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল সরকার

Link copied