এবার চোখের ডাক্তার দেখাতে সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব

Bortoman Protidin

১২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

সাকিব আল হাসান চোখের সমস্যা যেন তাকে ছাড়ছেই না। বিশ্বকাপের সময় এ কারণে ঠিকঠাক ব্যাটিং করতে পারেননি বলে জানিয়েছিলেন।পরে যুক্তরাষ্ট্রে ডাক্তার দেখানোর পর তাকে চাপ কম নেওয়ার পরামর্শ দেওয়া হয়।  

এরপর কিছুদিনের জন্য সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন। তবে বিপিএল শুরুর আগে লন্ডনে চোখের ডাক্তার দেখাতে যান। এসে রংপুর রাইডার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটিও খেলেছেন। তবে ম্যাচের পরই অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, চোখের সমস্যা কাটেনি সাকিবের।  

এখন খবর চোখের ডাক্তার দেখাতে এবার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব। আজ (শনিবার) রাতেই তার উড়াল দেওয়ার কথা রয়েছে। এরপর এসে সাকিব দ্বিতীয় ম্যাচটিও খেলবেন, এমন আশা করেছে রংপুর রাইডার্সের দলীয় সূত্র।  

আগামী মঙ্গলবার দেড়টায় নিজেদের পরের ম্যাচে সিলেটের বিপক্ষে ম্যাচ খেলবে রংপুর। ওই ম্যাচে সাকিবকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি তিনি কবে ফিরবেন মাঠে, এ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বরিশালের বিপক্ষে ম্যাচের পরই চোখের সমস্যা নিয়ে খেলায় অস্বস্তির কথা জানান সাকিব। পরে বিসিবির সঙ্গে যোগাযোগ করে এখন যাচ্ছেন সিঙ্গাপুরে।  

এবারের আসরে বেশ বড় আশা নিয়েই সাকিবকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। তবে চোখের অস্বস্তি আগে থেকেই ভোগাচ্ছিল সাকিবকে। রংপুর ম্যানেজমেন্ট চাইলেও নেননি অধিনায়কের দায়িত্ব।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বৃষ্টির মধ্যেই ভাষা শহীদদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

#

ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

#

কবি হেলাল হাফিজের মৃ'ত্যুতে প্রধান উপদেষ্টার শোক

#

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

#

মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

#

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : প্রধান উপদেষ্টা

#

উপদেষ্টা পরিষদের সভায় ৩ নীতিমালার খসড়া অনুমোদন

#

আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে বাংলাদেশ

সর্বশেষ

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

#

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার

#

বিমানবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

#

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

Link copied