আসামি ধরতে এসে মোটরসাইকেল দু-র্ঘ-টনায় এসআই নি-হ-ত

Bortoman Protidin

২২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

মুকুল বসু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে এসে বোরহান উদ্দিন (২৭) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। গত প্রায় এক বছর ধরে তিনি পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বোরহান উদ্দিন মহম্মদপুর থানা থেকে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে বোয়ালমারীর দিকে আসছিলেন। পথিমধ্যে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোরশেদ আলম বলেন, সম্ভবত তার মাথায় হেলমেট ছিলো না। মাথার পেছনে আঘাত লেগে মস্তিষ্ক বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মহম্মদপুর থানায় জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশের ৪০ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

#

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রান সামগ্রী হস্তান্তর করল সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব

#

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা, সংঘর্ষে আহত ২০

#

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস

#

বিভিন্ন জায়গায় বজ্রপাতে অন্তত ২০ জন নিহত

#

দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

#

খেলনার গাড়িতে করে ইয়াবা সরবরাহের সময় এক নারী আটক

#

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে, ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ে

#

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো ‘প্রত্যয় স্কিম’

#

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

Link copied