অনুমতিহীন ৩৫০ সিসি গতির রয়েল এনফিল্ড মোটরসাইকেল উদ্ধার

Bortoman Protidin

১৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারী থেকে বাংলাদেশে চলাচলের অনুমতি নেই- এমন একটি বেশি গতির মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। গাড়িটি মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

থানা সূত্রে জানা যায়, ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই মোটরসাইকেলটির বাংলাদেশে চলাচলের এখনো অনুমতি মেলেনি। গাড়িটির মূল্য ৭ লাখের উপরে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটির কোন নম্বর প্লেট নেই।

এর আগে বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রাম নিবাসী মেহেদী হাসান আব্দুল্লাহর ওই গাড়িটির উপর বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই গাড়িটির বাংলাদেশে চলাচলের অনুমতি নেই। গাড়িটি কোথা থেকে কিভাবে বোয়ালমারীতে এলো, তার তদন্ত চলছে।

 

তিনি আরো বলেন, আমাদের কাছে একটা ছবি আছে। ছবিতে ওই গাড়িটির পাশে একজন দাঁড়িয়ে আছে। দেখি গাড়িটি কেউ দাবি করে কি-না, তা নাহলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে গাড়িটি বোয়ালমারী আনার পেছনে কারা জড়িত জানা যাবে। এ ব্যাপারে ৪০৭ ধারায় মামলা হবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে

#

আজ থেকে রমজান উপলক্ষে নতুন সূচিতে চলবে সরকারি অফিস ও ব্যাংক

#

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

#

৫ টাকার মিনি রসগোল্লার ফেরিওয়ালা মিঠুন রায়

#

ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

#

কুমিল্লায় ২৬টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিলো ডিবি পুলিশ

#

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

#

কুমিল্লায় ১০৪ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার

#

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা

#

বিদেশি পিস্তল,ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলিসহ তিন জন আটক

Link copied